আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

আগের সংবাদ

আবরার হত্যা: সাভারে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

পরের সংবাদ

আশুলিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:১১ অপরাহ্ণ, ০৮/১০/১৯

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমীতে আশুলিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা) পিপিএম।

সোমবার বিকেলে থেকে রাত ১০টা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন সময়ে পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দরা পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছাসহ নানা ভাবে তাকে অভ্যর্থনা জানান। পুলিশ সুপারের পক্ষ থেকেও পূজা কমিটিকে ফল ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই সম্প্রীতির পরিবেশে বাংলাদেশে বসবাস করছি। এখানে কোনো বিভেদের অবকাশ নেই। আশুলিয়া একটি শিল্প এলাকা, এখানে লক্ষ লক্ষ লোক কাজ করে। যারা প্রতিদিন পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ সময় তিনি আরো বলেন, দিন দিন পূজা মন্ডপ বৃদ্ধি পাচ্ছে, এই পূজাকে ঘিরে কেউ যেনো কোন ধরনের নাশকতা করতে না পারে, সেজন্য আমাদের পুলিশ বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। পূজাকে কেন্দ্র করে মেয়েদের ইভটিজিং কিংবা কোন প্রকার বিশৃঙ্খলা দেখলেই তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্যও আহবান করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরো ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাইদুর রহমান পিপিএম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক (দিপু), ওসি তদন্ত জাভেদ মাসুদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বরূণ ভৌমিক নয়ন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ প্রমুখ।