আশুলিয়ায় বাস চাঁপায় বিকেএসপির সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানব বন্ধন

আগের সংবাদ

জাবিতে হলে সিটের দাবিতে মধ্যরাতে ছাত্রীদের আন্দোলন

পরের সংবাদ

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত অর্ধশতাধিক

Bosir Ahmed

প্রকাশিত :৬:৩০ অপরাহ্ণ, ২৯/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সাভারে প্রতিদিনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ৩/৪ দিনে প্রায় অর্ধশতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উপজেলার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ওয়ার্ড ও কেবিনে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে সেখানে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত অর্ধশত রোগী ভর্তি আছেন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অনেকেই।

জানা গেছে সাভার সরকারি হাসপাতালে এ পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ভর্তি আছেন ৮ জন। এদের মধ্যে উলাইল এলাকার ইকরাম নামে এক জনের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বেনজির আক্তার।