আশুলিয়া থেকে হানিফ পরিবহনের সেই ঘাতক চালক গ্রেপ্তার

আগের সংবাদ

সাভারের বায়ু দূষিত সবচেয়ে বেশি, কম কুমিল্লা ও ময়মনসিংহে

পরের সংবাদ

আশুলিয়ায় চাঁদাবাজির সময় ভুয়া ডিবি আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:০৮ অপরাহ্ণ, ১৭/০৬/১৯

হাসান ভূইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় আবুল হাশেম আকাশ (৪০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দুইটি খেলনা পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, আকাশ ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণা করে জনসাধারণের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। রোববার রাতে নিশ্চিন্তপূর এলাকায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ভুয়া ডিবি পুলিশ আকাশের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।