আশুলিয়ায় ইট-বালির পাওনা টাকা না দিয়ে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ

আগের সংবাদ

ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মিরাজ

পরের সংবাদ

আশুলিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪১ অপরাহ্ণ, ২৩/০৪/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

আশুলিয়ায় হাসিনুর রুমি (২২) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়ার বৌ বাজার এলাকার বিসমিল্লাহ কলোনির একটি কক্ষ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসিনুর রুমি গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায়, সে আশুলিয়ার জামগড়ার বৌ বাজার এলাকায় তার স্বামী সাথে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) বিজন কুমার দাস জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।