নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় বাস চাপায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় থেকে বুধবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বুধবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরে স্বজনরা নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান।
নিহতের এস আই কবির হোসেন গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত আবদুল মান্নান হোসেনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত বছরের পহেলা নভেম্বর আশুলিয়া থানায় তিনি যোগদান করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (অপারেশন) মনিরুল হক ডাবলু মৃত্যুর নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা নিহতের মরদেহ দেখতে হাসপাতালে যান। পরে নিহত কবির হোসেনর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা গ্রামের বাড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি বাস তাকে চাপা দেয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।