হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
ঢাকার অদূরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন কে ঘিরে এ এলাকায় চলছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশিদের গণসংযোগ। তেমনি একজন ”গার্মেন্টস শ্রমিক শ্রমজীবি ভাড়াটিয়া পরিষদের” মনোনীত প্রার্থী শ্রমিক নেতা সরোয়ার হোসেন। তিনি শুধু মাত্র শ্রমিকদের কথা বলা ও তাদের কল্যানের জন্যই এমপি নির্বাচন করতে চান বলে জানিয়েছেন এক স্বাক্ষাতকারে।
এদিকে তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সকালে আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যান্ড থেকে মোটরবাইক ও গাড়ীবহরযোগে বিভিন্ন শ্লোগানের ব্যানার ফেষ্টুণ নিয়ে এক বিশাল র্যালী ও সমাবেশ করেছেন।
র্যালীটি বাইপাইল-আব্দুল্লাহপুর, নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়ক ঘুড়ে একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা সাভারের রানা প্লাাজার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় গার্মেন্টস শ্রমিক শ্রমজীবি ভাড়াটিয়া পরিষদের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা সরোয়ার হোসেন বলেন, সংসদে শ্রমিকদের প্রতিনিধিত্বের গুরুত্বারোপ করতে ঢাকা-১৯ আসন থেকে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাড়াটিয়া পরিষদ ও শ্রমিক নেতা বাহরানে সুলতানে বাহার, রফিকুল ইসলাম সুজন,অরবিন্দু বেপারী, ইসমাইল হোসেন ঠান্ডু, সালাম ভূইয়া বেলাল, পবন ইসলাম, ইমন শিকদার, সুফী আহম্মেদ রাজীব, কাজী জাফর, জহীর আহম্মেদ, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল- মামুন, রাজু আহম্মেদ, আরিফ হোসেন, নূর আলম, ইউসুফ, শরীফ, মনির, জাহিদ, জসীম ও সাদ্দামসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতার কর্মীগণ।