সাভারে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় রাতে আঁধারে হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর, জমি দখলের চেষ্টার অভিযোগ!

পরের সংবাদ

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে মুসল্লিদের মানববন্ধন

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:১১ অপরাহ্ণ, ২৩/১০/২৬

ঢাকার আশুলিয়ায় মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে উদ্ধার করতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা আশুলিয়ার মধ্যগাজীরচট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বায়তুন নূর মসজিদের মুসল্লিবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের এলাকা মাদকের বিষাক্ত থাবায় নিঃশেষ হতে বসেছে। চারদিকে মাদকের যে ভয়াবহ সয়লাব শুরু হয়েছে, তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা পুরো যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজ মাদকের মরণনেশায় জড়িয়ে তরুণেরা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলছে। ​এই ধ্বংসযজ্ঞ আর নীরবে সহ্য করা যায় না। এখনই উপযুক্ত সময় মাদকের বিরুদ্ধে সরব ও প্রতিবাদী হওয়ার। মনে রাখবেন, কোনো অবস্থাতেই কোনো মাদক কারবারি বা অপরাধীকে প্রশ্রয় দেওয়া যাবে না। তারা সমাজের শত্রু, পরিবারের শত্রু। তাদেরকে অনতিবিলম্বে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে।

​একা লড়াই করে এই সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। তাই এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তুলি।

এ সময় তারা অত্র অঞ্চলে বসবাসরত মাদক কারবারি ও মাদকসেবীদের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

বায়তুন নূর মসজিদের সেক্রেটারি ও গাজীরচট আকবর মণ্ডল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন খন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মীর।

মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বায়তুন নূর মসজিদের খতিব মাওলানা মুফতি কাহহার, আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হোসেন মীর, ধামসোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. নাসির উদ্দিন, ধামসোনা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুস সালাম ভূইয়াসহ অনেকে।

এই বিভাগের সর্বশেষ