ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

আগের সংবাদ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় আ.লীগ কর্মী গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১২:০৯ অপরাহ্ণ, ১৪/০৮/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দীলিপ চন্দ্র মনি দাস নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দীলিপ চন্দ্র মনি দাস আশুলিয়া থানাধীন শিমুলিয়ার ছোট ঋষিপাড়া এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মনি দাসের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মোজার মিল রাজারটেক অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি দীলিপ চন্দ্র মনি দাসকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।