সাভারে ১৫০০পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী আটক

পরের সংবাদ

আশুলিয়ায় রাতের আঁধারে চেয়ারম্যান প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৯:০৬ অপরাহ্ণ, ১৫/০৭/২৬

ঢাকার আশুলিয়ায় রাতের আঁধারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই চেয়ারশ্যান প্রার্থীর সমর্থকরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় ধামসোনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইসরাফিল হোসেনের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পরে তার সমর্থকরা ওই ব্যানার-ফেস্টুনগুলো লাগিয়েছিলেন বলে জানা যায়।

ধামসোনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইসরাফিল হোসেনের সমর্থকরা জানান, আগামী শুক্রবার আমাদের এলাকায় (কাইচাবাড়ী) আলহাজ ইসরাফিল হোসেন ভাইয়ের একটি জনসভা আয়োজন করা হয়েছে। সেখানে একটি ফুটবল প্রীতি ম্যাচও হবে, যেখানে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেই ফুটবল প্রীতি ম্যাচ ও জনসভা উপলক্ষে আমরা উনার কিছু সমর্থক মিলে এলাকায় কিছু ব্যানার-ফেস্টুন লাগিয়েছিলাম। গতকাল (মঙ্গলবার) রাতে কে বা কারা এই ব্যানার-ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমরা এর বিচার চাই। আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না।

ইসরাফিল হোসেনের সমর্থক মো. ইকবাল হোসেন বলেন, ‘আমি ইসরাফিল ভাইয়ের একজন সমর্থক। তিনি সৎ লোক, তাই উনাকে আমার ভালো লাগে। আগামী শুক্রবার এখানে একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। সে উপলক্ষে আমরা গতকাল রাতে কিছু ব্যানার-ফেস্টুন লাগিয়েছিলাম। আজ সকালে এসে দেখি সেই ব্যানার-ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে ধামসোনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইসরাফিল হোসেন বলেন, ‘সকালে আমার কাছে কাইচাবাড়ী থেকে কিছু লোকজন আসেন, যারা আমার সমর্থক। তারা আমাকে জানান যে, কে বা কারা রাতের আঁধারে আমাদের ব্যানার-ফেস্টুনগুলো ছিঁড়ে এবং ভাঙচুর করে ফেলে দিয়েছে। অথচ গত কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে ভিজে আমার সমর্থকরা এই ব্যানার-ফেস্টুনগুলো লাগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই কাজগুলো যারাই করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলব, তারা যেন সামনে এই কাজগুলো আর না করেন। আমরা রাজনীতি করতেছি, সামনে স্থানীয় নির্বাচন, এটার উদ্দেশ্য হচ্ছে জনগণের খেদমত করা, সেবা করা। এখন থেকেই যদি আমরা একজন আরেকজনের সাথে প্রতিহিংসামূলক রাজনীতি করি, তাহলে তা ভবিষ্যতের জন্য খারাপ হবে। যে সকল প্রার্থী আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের কর্মী-সমর্থকদের বলবেন, কেউ কাউকে যেন হুমকি-ধামকি না দেয়। কেউ কারো ব্যানার-ফেস্টুন ছেঁড়াছিঁড়ি না করে।’

এই বিভাগের সর্বশেষ