আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

মাত্র দুই মাসে ১০ হাজার সদস্য: সাভার স্টুডেন্ট কমিউনিটির আনন্দ উদযাপন

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১০:৩৪ অপরাহ্ণ, ০৫/০৫/২৬

যাত্রার মাত্র দুই মাসের মাথায় ১০ হাজার সদস্যের বিশাল পরিবারে পরিণত হয়েছে শিক্ষার্থীদের সংগঠন সাভার স্টুডেন্ট কমিউনিটি। এই মাইলফলক অর্জন উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেছেন সংগঠনের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা।

মঙ্গলবার (০৫ মে) রাত ৯টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় কেক কাটার মধ্য দিয়ে এই মাইলফলক উদযাপন করেন ছাত্র প্রতিনিধিরা। অনুষ্ঠানে সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অদম্য ২৪’- এর আহ্বায়ক ও সাভারের স্টুডেন্ট প্রতিনিধি মোহাম্মদ তামিম, ‘অদম্য ২৪’- এর সদস্য সচিব ও স্টুডেন্ট প্রতিনিধি মোহাম্মদ সজীব এবং ‘অদম্য ২৪’- এর যুগ্ম সদস্য সচিব ও স্টুডেন্ট প্রতিনিধি সিহাব খান। এছাড়াও সাভারের বিভিন্ন স্কুল ও কলেজের স্টুডেন্ট প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়, মেধার বিকাশ, শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্য নিয়ে মাত্র দুই মাস আগে ‘সাভার স্টুডেন্ট কমিউনিটি’র যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এটি সাধারণ শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে পরিচিতি লাভ করে এবং ১০ হাজার সদস্যের পরিবারে রূপ নেয়।

শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, এই দ্রুত বৃদ্ধি ও অর্জন মূলত সাভারের সাধারণ শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক। আগামীতে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণ ও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার নিশ্চিতে এই কমিউনিটি আরও জোরালো ভূমিকা পালন করবে।

এই বিভাগের সর্বশেষ