আশুলিয়ায় চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় লাখ টাকার জাল নোটসহ কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় ৮ মাদক মামলার আসামী আবারও ইয়াবাসহ গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:১৩ অপরাহ্ণ, ১০/০৪/২৬

ঢাকার আশুলিয়ায় ৮টি মাদক মামলার আসামী মানিক ওরফে কোটিপতি মানিককে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক ওরফে কোটিপতি মানিক (৩৭) আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার মৃত আইয়ুব আলী পাঠানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কুরগাঁও এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মানিক ওরফে কোটিপতি মানিককে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটক মাদক কারবারীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা ও ১টি জিআর ওয়ারেন্ট রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।