আশুলিয়ায় নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আশুলিয়া থানার রুবেল হাওলাদার

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:০৬ অপরাহ্ণ, ০৪/০৪/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকার মৃত ফালু মিয়ার ছেলে সামাদ ভূঁইয়া (৫২) ও বগুড়া জেলার গাবতলী থানার বেলতলা এলাকার মৃত আকরামুলের ছেলে সান্নান বাবু (৪২)। বাবু বর্তমানে সামাদ ভূইয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী সামাদ ভূঁইয়া ও সান্নান বাবুকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।