আশুলিয়ায় ৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় বাসাবাড়িতে আগুন

পরের সংবাদ

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:৪৫ অপরাহ্ণ, ০৮/০১/২৬

ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট এবং রাত সাড়ে ১১টায় ইয়ারপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সরলপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ভাদুলিয়া এলাকার মৃত লুৎফর সরদারের ছেলে আলিম (৪৮) এবং ফরিদপুর জেলার মধুখালি থানার চর বালিয়াডাঙ্গা এলাকার ওদুদ মোল্লার ছেলে মিন্টু মোল্লা (৩০)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার উত্তর গাজিরচট ও ইয়ারপুর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকাগুলোতে পৃথক অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আশুলিয়া ও এর আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।