ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা

আগের সংবাদ

ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুনের চেষ্টা

পরের সংবাদ

আশুলিয়ায় দুই সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:৫১ অপরাহ্ণ, ১৪/১১/২৫

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে ও রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন। তিনি আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং অন্যজন হলেন- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৪০)। তিনি শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর ওরফে জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরে রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।