কোরিয়ান প্রবাসীকে বিষ প্রয়োগে হত্যা, স্ত্রীসহ আসামিদের শাস্তির দাবি

আগের সংবাদ

আশুলিয়ায় ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:২৩ অপরাহ্ণ, ০৭/১১/২৫

সাভারের আশুলিয়ায় একটি জঙ্গল থেকে হাত- পা বাঁধা অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তকে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তারা।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বরকা পড়া ও হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ওই নারীকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা

এই বিভাগের সর্বশেষ