ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

আগের সংবাদ

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পরের সংবাদ

গাড়িচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৩৯ অপরাহ্ণ, ২৪/০৯/২৫

মুন্সীগঞ্জের টংগিবাড়িতে বাসের চাপায় আররি (৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে টংগিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের রাঁধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বাসটি আরবিকে চাপা দেয়।

পরে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

টংগিবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেতকা পরিবহনের একটি বাস সিরাজিদিখান-টংগিবাড়ি-ঢাকা সড়কের বেতকা এলাকার রাঁধুনীবাড়িতে আরবিকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। নিহত আরবি মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের সর্বশেষ