প্রবাসীর বাড়িতে যুবদল নেতার হামলা, দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ

আগের সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ৪

পরের সংবাদ

আদালতের বারান্দায় বাদীপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:১২ অপরাহ্ণ, ১১/০৯/২৫

‎ঝালকাঠিতে আদালতের বারান্দায় বাদীপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন জসিম মাঝি (২২) নামের এক যুবক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

‎জসিম মাঝি জেলার নলছিটি উপজেলার লক্ষ্মণকাঠি এলাকার ইসহাক মাঝির ছেলে।

‎আদালত সূত্র জানায়, সকালে একটি মামলায় হাজির আদালত প্রাঙ্গণে যান জসিম মাঝি। এ সময় মামলার বাদীপক্ষের রফিকুল মাঝি (২৩), জহিরুল মাঝি (২৫), মনি আক্তার (২৫), পপি আক্তার (২৭) হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় স্থানীয় জনতা এবং আদালতের নিরাপত্তা পুলিশ হামলাকারীদের আটক করে। পরে ঝালকাঠি সদর থানা পুলিশ তাদের থানায় নিলে মামলা দায়ের করে আহতের ভাই মিরাজ মাঝি।

‎ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘হামলাকারীরা আদালতের প্রাঙ্গণকে উপেক্ষা করে আক্রমণ চালায়। ঘটনার পর তাদের আটক করা হয়। আহতের ভাই মিরাজ মাঝি হামলাকারী রফিকুল মাঝি, জহিরুল মাঝি, মনি আক্তার ও পপি আক্তারের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা দিয়েছেন।’

এই বিভাগের সর্বশেষ