র‌্যাংকিংয়ে আবারও ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

আগের সংবাদ

আশুলিয়ায় ৭১টিভির সাংবাদিককে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

পরের সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:০৬ অপরাহ্ণ, ১১/০৮/২৫

আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা করণে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সোমবার (১১ আগস্ট) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সন্দীপ বটতলা এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেশের যে ক্ষতি করেছে তা শুধু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, যেকোনো মূল্যে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে।

পাথালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবর রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।