মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করে : বর্ষা

আগের সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডি বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষক মাহেরীন

পরের সংবাদ

গরুচোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৪৬ অপরাহ্ণ, ২২/০৭/২৫

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই নরসিংদীর মাধবদী উপজেলার মৃত জাকির হোসেনের ছেলে শান্ত (২০) এর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে হানা দেয় চোরচক্র। শামসুদ্দিন মোল্লা (৫০) পাশের ঘর থেকে শব্দ পেয়ে চোরদের দেখে ফেলেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ও স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের পিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান।

আহত হন মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮) এবং তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার আনিল চন্দ্রের ছেলে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা আবদুল্লাহ (২৭)।

খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক আহত চার জনকে নিজেদের হেফাজতে নেয়। সকাল সাড়ে ৯টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত শান্ত’র লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

শামসুদ্দিন মোল্লা বলেন, কয়েকদিন আগে আমার একটি গরু চুরি হয়েছে। এরপর থেকে আমি নিজেই রাত জেগে পাহারা দিচ্ছি। ভোরে চোরেরা আমার ঘোয়ালঘরে ঢুকে পড়লে চিৎকার করে সবাইকে ডাক দিই। পরে চারজনকে ধরে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়।

কালীগঞ্জ থানার সার্কেল অফিসার আসাদুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গরু চুরির অভিযোগে চারজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে একজন মারা গেছে। আহতদের চিকিৎসা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এই বিভাগের সর্বশেষ