গোপালগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আগের সংবাদ

আশুলিয়ায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ১০

পরের সংবাদ

লঙ্কানদের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:২৩ অপরাহ্ণ, ১৬/০৭/২৫
শ্রীলঙ্কার মাটিতে টি- টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল টাইগার বাহিনী।  তিন ম্যাচে ২-১ ব্যবধানের জয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারালো টাইগাররা।
৪৭ বলে ১ চার আর ৬ ছক্কায় হার না মানা ৭৩ করেন তানজিদ তামিম। ২৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন হৃদয়।
এর আগে আজ বুধবার ( ১৬ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা।
শেষ ওভারে ২২ রানে শানাকার ব্যাটে ভর করে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এতে শেখ মেহেদী ১১ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট। একটি করে উইকেট শরিফুল, মোস্তাফিজুর রহমান আর শামীম পাটোয়ারীর।