বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে শিমুলিয়া ইউনিয়নের জিরানি, টেঙ্গুরি, আব্দুল মান্নান কলেজ, গোহাইলবাড়িসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনা মোতাবেক যুবদলের নেতাকর্মীরা পথচারী ও বিভিন্ন দোকানে গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে সচেতন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, নজরুল ইসলাম টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা মোঃ আব্দুল মালেক, সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর, সাবেক সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ শামীম হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল ওসমান গনি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোসলিমুর রহমান চন্দন, শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।