নাটকের ভিডিও নিয়ে নাটক, রাজবাড়ীতে ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আগের সংবাদ

সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

পরের সংবাদ

আশুলিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১০:৩৩ অপরাহ্ণ, ২৯/০৩/২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা কমিটির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের আশুলিয়া থানা আমির অধ্যক্ষ বশির আহমেদ এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আবুল হোসাইন মীর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট শহিদুল ইসলাম ও রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার।

অনুষ্ঠানে বক্তারা ইসলামের শিক্ষা, রমজানের গুরুত্ব এবং সমাজে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে, যাতে সমাজে ন্যায়বিচার ও সঠিক তথ্য নিশ্চিত হয়।

এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ