আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

আগের সংবাদ

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা, বাদীসহ তিনজন পুলিশ হেফাজতে

পরের সংবাদ

রিকশাচালককে সবজি-ভ্যান উপহার দিলেন ছাত্রদল নেতা শাহীন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:১৫ অপরাহ্ণ, ২২/১১/২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে এক বৃদ্ধ রিকশাচালকের জন্য সাহায্যের আবেদন করে একটি পোস্ট করা হয়। গত ১০ নভেম্বরের ওই পোস্টটি দেখার পর সেই রিকশাচালককে সবজিসহ ভ্যান উপহার দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি ও শহিদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহীন।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় সেই বৃদ্ধ রিকশাচালককে সবজি ভ্যান উপহার দেয়া হয়।

বৃদ্ধ রিকশাচালকের নাম বাবুল ঢালী। বয়সের ভারে বেশ রুগ্ন হলেও জীবিকা নির্বাহের তাগিদে তাকে এখনও রিকশা চালাতে হয়। তার আয়রোজগারের বিকল্প সংস্থানের জন্যই উনাকে সবজিসহ ভ্যান উপহার দেওয়া হয়। এখন থেকে তিনি জীবিকা নির্বাহের জন্য রিকশা না চালিয়ে সবজি বিক্রয় করে তুলনামূলক কম পরিশ্রমে জীবিকা নির্বাহ করতে পারবেন বলেও আশাবাদী ছাত্রদল নেতা মাহবুব আলম শাহীন।

২০১৮ সালে বিএনপির আন্দোলনে চানখাঁরপুলে এই রিকশাচালকের রিকশায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফকে দেখা গিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য মাহবুবুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল কর্মী সামসুল হক আনান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল কর্মী শিহাব হোসেন শাহেদ ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদল কর্মী ওয়ালিউর রহমান।

প্রসঙ্গত যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাহবুব আলম শাহীন বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ছাত্রদলের পক্ষ সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল সভা-সমাবেশে ছাত্র দলের নেতাকর্মী সহ উপস্থিত থেকে নিজ উদ্যেগে সমাবেশ সফল করতে নিরলস পরিশ্রম করে গেছেন।

এই বিভাগের সর্বশেষ