সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি।
সোমবার (৪ ডিসেম্বর) আশুলিয়ার বাইপাইল-আশুলিয়া মহাসড়কের ইউনিক বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টুর নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মো: বাছেদ দেওয়ান, সহসভাপতি আবদুর রহমান বাবুল, ঢাকা জেলা বিএনপির নেতা ও সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম খান, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মোঃ মোকলেসুর রহমান ইলিয়াস শাহী, জাকির হোসেন, সাভার থানা বিএনপির নেতা মোঃ গোলাম হোসেন ডালিম, আশুলিয়া থানা বিএনপির নেতা মোঃ জাহংগীর আলম সরকারসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।