আ.লীগ নেতা বড় মনিরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা কিশোরীর মামলা

আগের সংবাদ

সাভারে দুই সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

পরের সংবাদ

ইজিবাইক হারানো সেই বিল্লালের মুখে হাসি ফোটাল সংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:০৬ অপরাহ্ণ, ০৬/০৪/২৩

চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা জামে মসজিদে নামাজ পড়তে এসে ইজিবাইক হারানো মামুন আলী ওরফে বিল্লাল হোসেনের পাশে দাঁড়িয়েছে সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’। তাদের স্বাবলম্বী প্রজেক্ট থেকে মামুন আলীকে একটি ইজিবাইক কিনে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলা চত্বরে মামুন আলীর নিকট আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ইজিবাইকের চাবি ও দলিল হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, সংযোগ ভলান্টিয়ার্সের চুয়াডাঙ্গা টিমের সভাপতি আল রোমাজ রাজন। এছাড়া উপস্থিত ছিলেন সংযোগ ভলান্টিয়ার্সের চুয়াডাঙ্গা টিমের মুনতাসির তানজিল, নাঈম আক্তার শুভ, সোহানুর রহমান, অঞ্জন সাহা আবির, শোয়েব আক্তার সজীব, শাহরিয়ার স্বপ্নিল, শাহরিয়ার পলক, রহমত জামী, নুসরাত জাহান রোজা, জেসমিন আক্তার প্রীতি, শাহরিন মাহবুবা স্বর্ণ, সাবরিনা ইসলাম প্রমুখ।

মামুন আলী ওরফে বিল্লাল হোসেন বলেন, ইজিবাইকটি আমার নিজের ছিল না। অন্যের কাছ থেকে ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। নামাজ পড়তে এসে ইজিবাইকটি হারিয়ে যায়। পরে সংবাদকর্মীরা সংবাদ প্রকাশ করেন। হারানোর পর ভেঙে পড়েছিলাম। এখন ইজিবাইক পেয়ে এত খুশি হয়েছি, মনে হচ্ছে সব কিছু পেয়ে গেলাম। ‘সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ আমার পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, হারানো ইজিবাইকটি ছিল অন্যের। তাই এই ইজিবাইক দিয়ে উপার্জনের মাধ্যমে ওই মালিকের ঋণ পরিশোধ করবেন। কোনোভাবেই এই ইজিবাইক বিক্রি বা ভাড়া দিতে পারবেন না।

এই বিভাগের সর্বশেষ