১৬৫ কেজি ওজন কমিয়ে নজির

আগের সংবাদ

মদীনায় বাংলাদেশের ড্র

পরের সংবাদ

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত :২:৪৪ অপরাহ্ণ, ১২/০৩/২৩

সিরিজ জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। মিরপুরে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামিম হোসেন। তার পরিবর্তে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ- ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।