সাভারে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

আগের সংবাদ

পদত্যাগ করছেন স্কটল্যান্ডের মিনিস্টার নিকোলা স্টার্জন

পরের সংবাদ

মাঝরাতে থানায় গিয়েছেন শ্রাবন্তী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :৪:০১ অপরাহ্ণ, ১৬/০২/২৩

সংবাদ কিংবা মিডিয়ায় কখনও পোশাক কখনও প্রেম-বিয়ে-সম্পর্ক বারংবার খবরের শিরোনামে জায়গা করে নেন শ্রাবন্তী। তবে এবার যত কাণ্ড ঘটিয়েছেন তাঁর একমাত্র ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও অভিমন্যু বিরুদ্ধে শোনা গেছে ভিন্ন রকমের খবর, তবে এবার পানি গড়িয়েছে থানা অবধি।

অভিমন্যুর সঙ্গে এবার কাণ্ডে সামিল মা শ্রাবন্তীও। ছেলের জন্য মধ্যরাতে থানাতেও যেতে হল নায়িকাকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে, নায়িকার বিলাসবহুল আবাসনেই।

জানা যায় যে, সোমবার রাতে আবাসনের এক বাসিন্দার সাথে ঝামেলায় জড়ান শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। বাকবিতণ্ডা থেকেই ওই ব্যক্তি নাকি চড়াও হন নায়িকার ছেলের উপর। সেই খবর পাওয়া মাত্রই ছুটে আসেন শ্রাবন্তী। নায়িকার সঙ্গে ছিলেন তাঁর বর্তমান চর্চ্চিত প্রেমিক, তাঁর ফিটনেস ট্রেনার। সেই ব্যক্তির বাসায় পৌঁছে যান তাঁরা। সেখানে নায়িকার সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এমন কী হাতাহাতিও লাগে তাঁদের। সেখান থেকেই আরও জটিল আকার ধারণ করে ঝগড়াটি। এর জন্য সেদিন মধ্যরাতে আনন্দপুর থানায় যেতে হয় শ্রাবন্তীকে। যদিও কোনও এফআইআর দায়ের হয়নি। উভয়পক্ষই আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেন।

এই বিভাগের সর্বশেষ