সাভারে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

আগের সংবাদ

নৌকার নির্বাচন করায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

পরের সংবাদ

পুকুরপাড়ে পড়েছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৩:১০ অপরাহ্ণ, ২৮/১২/২২

সাভারে আমিনবাজার থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ।

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভার্কুতা ভাঙ্গা ব্রিজের উত্তর পাশের সরকারী পুকুরের পাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিকেলে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে। এছাড়াও নিহতের দেহে ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় সনাক্তসহ রসহ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, নিহতের পরিচয় সনাক্ত করতে পুলিশসহ পিবিআই ও সিআইডি বিভাগ কাজ করছে। খুব শিগ্রই নিহতের পরিচয় সনাক্ত করে এর রহস্যা উদঘাটন করা হবে।

এই বিভাগের সর্বশেষ