সাভারে সেটেলমেন্ট অফিসে অগ্নিকান্ড, দগ্ধ নিরাপত্তাকর্মী

আগের সংবাদ

আর্জেন্টিনার পরাজয়: দ্বন্দে ২ কিশোরকে কুপিয়ে জখম

পরের সংবাদ

সাভারে বিলুপ্ত প্রজাতির উল্লুকসহ গ্রেফতার ১

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:০৯ অপরাহ্ণ, ২১/১১/২২

সাভারে বিলুপ্ত প্রজাতির বন্য উল্লুক এবং বানরসহ হাদিসুর রহমান (৪২) নামে একজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলশ।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পরিবহন নিষিদ্ধ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী উল্লুকসহ হাদিসুর রহমানকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক হাদিসুর রহমান বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। তিনি প্রাণী দুটি চট্টগ্রাম থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী পাচার সংক্রান্ত মামলা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।