কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে ৫ ভাইবোন নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার পাহাড়ি গ্রামের ভিলিজারপাড়ার সৈয়দ আলমের বাড়িতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার সৈয়দ আলমের ছেলে আব্দু শুক্কুর (১৬), মোহাম্মদ জুবাইর (১২), আবদুর রহিম (৫), মেয়ে কহিনুর আক্তার (৯) ও জয়নবা আক্তার (৭)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় সৈয়দ আলম নামের এক ব্যক্তির বাড়িতে পাহাড় ধসে ওই পরিবারের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।