আশ্বাসে বিজিএমইএ'র ভবন ছাড়লো আশুলিয়ার বিক্ষুব্ধ শ্রমিকরা

আগের সংবাদ

সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় সৎ মাকে হত্যার অভিযোগে মেয়ে আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:১১ পূর্বাহ্ণ, ১৭/০২/২০
হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় শেলী সুলতানা (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সৎ মেয়ে সানজিদা (১৯) কে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত শেলী সুলতানা আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া এলাকার টিপু সুলতানের স্ত্রী। তিনি তার স্বামীর সাথে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।নিহতের স্বামী টিপু সুলতানের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শিমুলতলা এলাকায়।l
এদিকে  আটক সানজিদা আক্তারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে সে টিপু সুলতানের আরেক স্ত্রীর সন্তান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় সানজিদা (১৯) নামের এক তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ভুইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।