আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আহত ১০, আটক ২

আগের সংবাদ

আশুলিয়ায় মৎস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

পরের সংবাদ

আশুলিয়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ১২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:০৬ অপরাহ্ণ, ২২/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় যাত্রীবাহী বাস ও পানিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই সড়কের দুইপাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বিকেলে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের টঙ্গাবাড়ি এলাকায় বাইপাইল থেকে আব্দুলাহপুরগামী আশুলিয়া এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও আশুলিয়া থেকে আসা পানির বোতলবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ভেতর থাকা প্রায় ১২ যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও পিকআপ ভ্যানটি সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাস ও পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছে।