হাসান ভূঁইয়া, আশুলিয়া:
আশুলিয় থানা মৎস্য ব্যবসায়ী মার্কেট পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৯ ইং এ মোঃ ফারুক হোসেনকে সভাপতি ও মোঃ মফিজুল ইসলাম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় সমিতির নিজস্ব অফিস কক্ষে সকল ব্যবসায়ীদের সম্মতিক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির নির্বাচনে মোঃ আব্দুল্লাহ আল-মামুন, শ্রী তুষার কান্তি বিশ্বাষ ও মোঃ সেলিম সরকারকে সহ-সভাপতি, হাসমত উল্লাহ হাসুকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল বাশার বাদশাকে সাংগঠনিক সম্পাদক, হাজী শাহাদাৎ হোসেনকে কোষাধক্ষ্য,আব্দুল কুদ্দুস খাঁনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন, মনির হোসেন, শহিদুল মিয়া ও হোসেন আলীকে কার্যনির্বাহী সদস্য করা হয়।
এ সময় আশুলিয়া থানা মৎস্য ব্যবসায়ী মার্কেট এর সকল ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, গত তিন বছর কমিটিতে থেকে সভপতি ও সাধারন সম্পাদকের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও নিষ্ঠার সহিত পালন করায় আবারো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান আশুলিয়া থানা মৎস্য ব্যবসায়ী মার্কেট ব্যবসায়ীরা।