হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১) এর একটি অভিযানিক দল। এ সময় তাদের নিকট হতে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রোববার ভোর সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার করিম সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
প্রাথমিকভাবে আটকৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
র্যাব-১ এর রিমন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের পরিচয় সনাক্তসহ আইনি কার্যক্রম চলছে। বিস্তারিত প্রেস রিলিজ এর মাধ্যমে জানানো হবে।