থাকার কথা খেলার মাঠ, দেখা মিলল মৃত্যু ফাঁদ !

আগের সংবাদ

আশুলিয়ায় ১২শ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরের সংবাদ

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১১:৫৯ পূর্বাহ্ণ, ০৯/১০/১৯

হাসান ভূইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিস নামের এক জনের মূত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার স্কুল মার্কেটের  ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত আনিস হোসেন গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের । সে বগাবাড়ী বাজারে এইচ.আর ফায়ার ফাইটিং নামে কর্মচারী হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় দোকানের মালিক শরীফ জানান, আমি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।   
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত আনিস দোকান মালিকের বোনের স্বামী, তাই তারা নিহতের মৃতদেহ নিয়ে ব্রাহ্মণবাড়ীয়ার দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন দোকান মালিক শরীফ।