হাসান ভূইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিস নামের এক জনের মূত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার স্কুল মার্কেটের ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত আনিস হোসেন গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের । সে বগাবাড়ী বাজারে এইচ.আর ফায়ার ফাইটিং নামে কর্মচারী হিসেবে কাজ করতেন।