আশুলিয়ায় রোবট 'মিরা' উদ্ভাবন করলেন গবি’র ৬ শিক্ষার্থী

আগের সংবাদ

আশুলিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার

পরের সংবাদ

আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২৯ পূর্বাহ্ণ, ০৬/১০/১৯

হাসান ভূইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় প্রাইভেটকার ও পানি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাজমুল ইসলাম নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে ড্রাইভারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

রোববার সকাল ৭টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় ধোর ব্রিজের কাছে ঢাকাগামী ট্রাকের সাথে আশুলিয়ার বাইপাইল গামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দূঘটনা ঘটে।

নিহত তাজমুল ইসলাম (৩৫) আলফা ক্লোথিং লিমিটেডে এজিএম পদে কর্মরত ছিলেন। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন শেষে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও তার ড্রাইভার পালিয়ে যায়।

এই বিভাগের সর্বশেষ