সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় রাতের আধাঁরে ভেঙ্গে দিচ্ছে বিদ্যুৎ মিটার

পরের সংবাদ

সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ ৩ ছাত্রের মৃতদেহ উদ্ধার

Bosir Ahmed

প্রকাশিত :৬:২৭ অপরাহ্ণ, ২৮/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ তিন ছাত্রের মধ্যে আকাশ ( ১৮) ও মেহেদী (১৯) নামে দুই ছাত্রের লাশ  উদ্ধার হয়েছে। 

রবিবার সকাল ১১টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার পাগলার মোড়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে আকাশ, দুপুর সাড়ে ১২টার দিকে বলিয়া পুরের কুন্ডা এলাকা থেকে মেহেদি ও
বিকাল সাড়ে তিনটারদিকে গাবতলী এলাকা থেকে রাজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

নিহত আকাশ সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা, মেহেদী রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা ও রাজন রাজাধানীর শেরেবাংলানগর থানার পশ্চিম কাফরুল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তারা রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের  বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।  

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকাল ১১টার দিকে একজন, ১২ টার দিকে একজন ও সর্বশেষ তিনটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ১ কিলোমিটার দূরবর্তী স্থান থেকে ওই কলেজ ছাত্রদের লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকায় নদীতে গোসল করতে নেমে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুল তালতলা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে রাজন (১৯), শ্যাওড়াপাড়া এলাকার মেহেদি হাসান (১৮) এবং সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার আবু বক্কর তালুকদারের ছেলে আকাশ (১৮) নামে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। এছাড়া জিহাদ ও নাহিদ নামে আরও দুই ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও টঙ্গি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থালে আসে। এছাড়া টঙ্গি থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দলও ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ছাত্রদের উদ্ধারে কাজ শুরু করে।