ঢাকার আশুলিয়ায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা করেছেন গণঅধিকার পরিষদ।
বুধবার (৫ আগস্ট) বিকেলে আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া শাহজাহান মার্কেট এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা অংশ নিয়ে বক্তারা, বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন নিয়ে আলোচনা করেন। সেই সাথে জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচারের দাবিও করেন তারা। এছাড়াও আশুলিয়ায় গণঅধিকার পরিষদকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ বক্তব্য দেন।
আশুলিয়া থানা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হালিম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ উজ্জল হোসেন ভুঁইয়া।
ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এস.কে ফারুক রোহানীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মারুফ আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের নেতা কছিমুদ্দিন, সবুজ, তমিজ উদ্দিন ও মারুফ সহ আশুলিয়া থানা গণঅধিকার পরিষদ অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।