আশুলিয়ায় এক নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:২৯ পূর্বাহ্ণ, ০৫/০৮/২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুলিয়া থানা জামায়াত ইসলামী।

বুধবার (৫ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় তারা এ বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা সেখান থেকে একটি মিছিল বের করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে পলাশবাড়ী বাস স্ট্যান্ডের আগে ইউটার্ন এলাকায় এসে শেষ করেন।

এ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তারা, বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম- নির্যাতন নিয়ে আলোচনা করেন। সেই জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচারের দাবিও করেন তারা। এছাড়াও গণভোট বাস্তবায়নের দাবিতেও তারা বিশেষ বক্তব্য দেন।

আশুলিয়া থানা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ বশির আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন, ঢাকা জেলার আইন আদালত বিভাগীয় সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলার রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ হাসান মাহবুব মাস্টার, ঢাকা জেলার সহকারী সেক্রেটারি  শাহাদাত হোসাইন ও ঢাকা জেলা কর্ম পরিষদের সদস্য মোঃ লুৎফর হোসেন মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা জামায়াতে সেক্রেটারি আবুল হোসেন মীর ও আশুলিয়া থানা জামায়েত ইসলামের প্রচার মিডিয়া রফিকুল ইসলামসহ সাভার-আশুলিয়ার জামায়াত ইসলামের অন্যান্য নেতাকর্মীগণ।

এই বিভাগের সর্বশেষ