জুলাই গণঅভ্যুত্থান শ্রমিকদের অবদান, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, সকল শ্রেণী পেশার শ্রমিকদের ন্যায্য মজুর প্রদানের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট খন্দকার মসজিদ সংলগ্ন এলাকায় এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ শ্রমিক সমাবেশে অংশ নিয়ে উপস্থিত নেতাকর্মীগণ জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান, শ্রমিকদের ন্যায্য মজুরি, বন্ধ কারখানা খুলে দিতে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি দাবিতে বিশেষ আলোচনা করেন। এছাড়াও গণভোট বাস্তবায়নের দাবিতেও তারা বিশেষ বক্তব্য দেন।
ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন।
ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, আশুলিয়া থানা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ বশির আহম্মেদ, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি শেখ মোঃ আল-আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফাইজুল ইসলামসহ ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীগণ।