৩৬ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে একটি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আশুলিয়ার গাজিরচট এলাকায় গাজিরচট এ.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ প্রীতি ম্যাচে আশুলিয়া থানা জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। যাদেরকে লাল দল ও সাদা দল ভাগ করা হয়৷ সাদা দলে ছিলেন আশুলিয়া শ্রমিক কল্যান ফেডারেশন, ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়নের নেতাকর্মীরা এবং লাল দলের মধ্যে ছিলেন পাথালিয়া, ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নের নেতাকর্মীরা।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের বিপক্ষে সাদা দল ৫-০ গোলে বিজয় লাভ করেন।
আশুলিয়া থানা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ বশির আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা জামায়াতে সেক্রেটারি আবুল হোসেন মীর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা জামায়েত ইসলামের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার মিডিয়া রফিকুল ইসলাম ও আশুলিয়া থানা শ্রমিক কল্যান ফেডারেশনের ফাইজুল ইসলাম সহ সাভার-আশুলিয়ার জামায়াত ইসলামের অন্যান্য নেতাকর্মীগণ।