মাঠের দুর্ঘটনা মোকাবিলায় বিকেএসপিতে বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ সম্পন্ন

আগের সংবাদ

আর্জেন্টিনা-ব্রাজিল-পর্তুগাল সমর্থকদের উচ্চশিক্ষার কনসালটেশনে ৫০% ছাড়!

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:৫৫ অপরাহ্ণ, ২২/০৬/২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এসেছে স্টাডি অ্যাব্রোড কনসালটেশন প্রতিষ্ঠান ‘Study Co Global’। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, আর্জেন্টিনা, ব্রাজিল এবং পর্তুগাল- এই তিন দলের সমর্থকরা তাদের যেকোনো কনসালটেশন সেবায় ৫০ শতাংশ ছাড় পাবেন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ব্যারিস্টার ইমাম হাসান জানান, বাংলাদেশে এই তিন দলের কোটি কোটি সমর্থক রয়েছেন। তিনি ও তার টিমও এই দলগুলোর একনিষ্ঠ সমর্থক। সেই ভালোবাসার জায়গা থেকেই সতীর্থ সমর্থকদের প্রতি সম্মান জানাতে এই বিশেষ ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। অফারটি শুধুমাত্র চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ আসর পর্যন্ত কার্যকর থাকবে।

অফারটি উপভোগ করতে হলে শিক্ষার্থীদের নিজেদের আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগালের সমর্থক হিসেবে প্রমাণ উপস্থাপন করতে হবে। এরপরই তারা বিদেশে পড়াশোনার জন্য প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কনসালটেশন সেবা অর্ধেক মূল্যে গ্রহণ করতে
পারবেন।

সংশ্লিষ্টরা জানান, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও সঠিক নির্দেশনার অভাবে অনেকেই পিছিয়ে পড়েন। এই সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ‘Study Co Global’। অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে নাগরিকত্ব প্রাপ্তি পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে গাইড করে থাকে প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপ চলাকালীন এই বিশেষ অফারটি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে একটি বড় সুযোগ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।