ঢাকার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

আগের সংবাদ

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১২:১১ পূর্বাহ্ণ, ০১/০৫/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা মূলত এলাকায় ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান।

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আব্দুর রাজ্জাক (২১), মোঃ রাজু (১৯), মোঃ সিয়াম (১৯), নয়ন বর্মন (২০), সিয়াম (১৮), মোঃ রিফাত (১৯) ও জাহিদ হাসান (১৯)। প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়াসহ আশপাশের এলাকায় ছিনতাইসহ নানা অপরাধের সাথে জড়িত এমন ৭ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সর্বশেষ