গাজীপুরে রেলের জমি থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ

আগের সংবাদ

পরিবারসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরের সংবাদ

সহকারী শিক্ষক নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৫২ অপরাহ্ণ, ০৬/১১/২৫

সেনা পাবলিক স্কুল ও কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা।
বিষয়ের নাম: ইংরেজি।
পদের নাম: সহকারী শিক্ষক।
পদসংখ্যা: ২ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
বেতন: ১০ম গ্রেড।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব, উৎসাহ ভাতা, পিএফ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধাদি দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: ২৩ নভেম্বর ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা (সাভার)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক সেনা পাবলিক স্কুল ও কলেজ করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: সহকারী শিক্ষক পদের জন্য ৭০০ টাকা অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে।

লিখিত পরীক্ষা: ২৮ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ডেমোনেস্ট্রেশন পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন/এসএমএস/ই-মেইল এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রার্থীকে টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম