বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির ভর্তি আবেদন শুরু হবে।
শনিবার (২৫ অক্টোবর) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষা প্রতিবছর দুই ধাপে অনুষ্ঠিত হলেও এ বছর প্রাথমিক বাছাই থাকছে না। একধাপেই লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ড. আব্দুল জলিল জানিয়েছেন, আবেদনের সুনির্দিষ্ট সময়সীমা ও বিস্তারিত বিজ্ঞপ্তি শিগগিরই পত্রিকা ও বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন শেষ হওয়ার পর ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
তিনি বলেন, এবার ভর্তি পরীক্ষা এক ধাপেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, প্রাথমিক বাছাই পরীক্ষা ছাড়াই কেবল লিখিত পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে।