বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ২০২৫ কক্সবাজারের হোটেল ইনানিতে নির্বাচন অনুষ্টিত হবে।
কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সভায় দুটি এজেন্ডা নিয়ে কথা হয়। প্রথমটি সাংবিধানিক রদবদল ও দ্বিতীয়টি নির্বাচন।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিওএ সদস্য আব্দুল গাফফার। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২৩ ডিসেম্বর। তার আগেই আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।