সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

'১৬ বছর আপনার কি ক্ষতি করেছি'- আ.লীগ কর্মী পরিচয়ে এসএমপি কমিশনারকে ফোন করে প্রশ্ন

পরের সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৫৭ অপরাহ্ণ, ০২/১০/২৫

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের আঠারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহে বাসের ধাক্কায় অটোরিকশার থাকা শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ।

নিহতরা হলেন, নগরবাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও তার নাতি জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা যাত্রীবাহী মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ দুজন।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ