ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ সহ মোঃ আজিজ (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌণে ১২টার দিকে আশুলিয়ার চারাবাগ মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আজিজ (৩৮) গাইবান্ধা জেলার সাধুল্লাহপুর থানার জামালপুর এলাকার ফুল মিয়ার ছেলে। সে আশুলিয়ার মন্ডলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়
ডিবি পুলিশ জানায়, রবিবার রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার চারাবাগ এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ আজিজ (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে থানায় হস্তান্তর করা হয়।