৫ বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন সাব্বির

আগের সংবাদ

এক বছরে সাড়ে ২২ হাজার কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক

পরের সংবাদ

এবার সালমানের ভাতিজার প্রেমে সুহানা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:১৩ অপরাহ্ণ, ২৬/০৮/২৫

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা বরাবরই ছিল। তবে এবার নতুন করে আলোচনায় এলেন শাহরুখ কন্যা। এক পার্টিতে সালমান খানের ভাতিজা নির্বান খানের সঙ্গে নাচতে দেখা গেল সুহানাকে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ফের উসকে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন।

এর মধ্যে সালমান খানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণের সঙ্গে পার্টিতে মেতে ওঠেন সুহানা। সেখানে ছিলেন আরবাজ খানের ছেলে আরহান ও সালমানের বোন অর্পিতাও। সবাইকে সেখানে দেখা মিললেও অগস্ত্যের উপস্থিতি সেখানে চোখে পড়েনি। সে ভিডিও সম্প্রতি ভাইরাল হতেই নেটিজেনদের জল্পনা উঠেছে- অগস্ত্য নন্দা এখন সুহানার অতীত, আর তার সঙ্গী এখন সালমানের ভাতিজাই!

শাহরুখ খান আগেই জানিয়েছিলেন, কন্যা সুহানা অভিনয়ের দুনিয়ায় নিজের জায়গা করে নিতে চান। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ‘আর্চিজ’, যেখানে অগস্ত্যের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। যদিও প্রথম সিনেমায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। আগামী দিনে সুহানাকে দেখা যাবে বড় পর্দার ছবি ‘কিং’-এ।